ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ইউজিসি’র চেয়ারম্যানকে হত্যার হুমকি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ১৮ জুলাই ২০১৮ | আপডেট: ১৭:০৪, ১৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

হত্যার হুমকি দেওয়া হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানকে। মঙ্গলবার (১৭ জুলাই) সাভারের নুর হাসান নামে এক ব্যক্তি ইউজিসি চেয়ারম্যান অফিসের ঠিকানায় ডাকযোগে পাঠানো চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়।  

হত্যার এ হুমকিতে ইউজিসি চেয়ারম্যানের নিরাপত্তা চেয়ে ইউজিসি’র নিরাপত্তা কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বুধবার (১৮ জুলাই) শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-১২০৩) করেছেন।

শেরেবাংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘বুধবার দুপুরে জিডি করা হয়েছে। একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’

আবদুল মান্নান বলেন, `গতকাল (মঙ্গলবার) অফিসের একদম শেষ সময়ে চিঠিটা অফিসে এসেছে ডাকযোগে। আজ জিডি করা হয়েছে। আমি এসব হুমকি আগেও পেয়েছি। এসব নিয়ে আমি বিচলিত নই।`

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মান্নান ২০১৫ সালের ৬ মে চার বছরের জন্য ইউজিসি’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি